আমরা যারা ব্লগিং করি, আমাদের প্রথম যেটা ধরকার হয় সেটা হল একটি ওয়েবসাইট/ ব্লগ সাইট। আর ব্লগ সাইট তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হয় ডোমেইন আর হোস্টিং এর। ডোমেইন আর হোস্টিং এর জন্য আমাদের কিছু টাকা দরকার হয়। কিন্তু blogger.com এর ব্লগস্পট ব্লগিং প্লাটফর্ম আমাদের ডোমেইন এবং হোস্টিং সম্পূর্ণ ফ্রী দিয়ে থাকে। এই কারনে যারা একদম নতুন, তাঁরা তাদের প্রথম ব্লগিং ব্লগস্পট প্লাটফর্মে শুরু করে।
কিন্তু ইন্টারনেটে যখন টিউনারপেজে অথবা অন্যান্য ওয়ার্ডপ্রেস ব্লগ দেখে তখন ব্লগস্পট ব্লগার দের মনে একটি প্রশ্ন থাকে
ব্লগস্পট সাইট দিয়ে কি সফল ব্লগার হওয়া যায়? আমার উত্তর হল হ্যাঁ যায়। চলুন তাহলে।
- দেখে নিন একটি সফল ব্লগস্পট সাইট
আমি দৈনিক ১ ঘণ্টা হলেও ব্লগ পড়ে থাকি। আমি ব্লগার বিষয়ক কিওয়ার্ড দিয়ে বেশি সার্চ করে থাকি। যখনি আমি seo,blogger widget, এইসব কিওয়ার্ড দিয়ে সার্চ দেই একটি সাইট প্রথমে আসে। আমি তো পুরাই অবাক কতো ভাল মানের সাইট পেছনে ফেলে এই সাইট কিভাবে প্রথম হয় । তাহলে চলুন সেই সাইট সম্পর্কে জানি
- সাইটের লিংকhttp://helplogger.blogspot.com/
- গুগল পেইজ রেঙ্ক — ৫ [ চিন্তা করেন]
- আলেক্সা রেঙ্ক —- ২৪৫২৭
- ডেইলি পেইজ ভিউ — ২২,১৮৯
বিশ্বাস হচ্ছে না? দেখুন 
এই সাইট টি এক পাকিস্থানের ব্লগার এর। আপনারা হয়ত জানেন যে পাকিস্থানের সফল ব্লগার দের প্রথম চয়েস হল ব্লগার.কম।
ব্লগিং এর সফলতা নির্বর করে ভাল কন্টেন্ট আর এস ই ও এর উপর। আপনার যদি এই ২ টাই থাকে তাহলে সফল ব্লগার হওয়া সময়ের ব্যাপার। যারা ব্লগস্পট সাইটে ব্লগিং করছেন, এই পোস্ট আপনাদের অনেক উৎসাহিত করবে আশা করি।

0 comments: